বিজ্ঞাপন

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

অন্যদিকে রূপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রূপার ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দর দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও তৈরি খরচ আলাদাভাবে যুক্ত হবে।

সংগঠনটি আরও জানায়, স্বর্ণালঙ্কারের ঘোষিত দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদা ভ্যাট আদায় করা যাবে না। রূপার ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

এছাড়া পুরোনো স্বর্ণ-রূপা ক্রয় ও অলঙ্কার বদলের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে।

পড়ুন: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন