বিজ্ঞাপন

নাজিরপুরে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও জনতার মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের শিক্ষক, ছাত্র ছাত্রী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) সকালে নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও পথসভায় নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের গেট সংলগ্ন নাজিরপুর-বৈঠাকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের যুবসমাজকে রক্ষার আহ্বান জানান। একটি মাদকমুক্ত সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মাদকবিরোধী পথসভায় বক্তব্য রাখেন সমাজ সেবক
মোঃ জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আদিল হোসেন হাওলাদার, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মনির হোসেন, নাজিরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির অধ্যাপক
মোঃ আল-আমিন খান। নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, বিএনপির সাবেক সভাপতি মোঃ আজমল হোসেন দিপু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ খায়রুল কবির, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান, ব্যবসায়ী মনির বাহাদুর মুন্না, মামুন বাহাদুর প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে দীর্ঘা ইউনিয়নকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এলাকায় কোনো ধরনের মাদক কারবারি বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। তারা ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মাদকমুক্ত নাজিরপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

পড়ুন- ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন গতি আনতে পারে প্রধানমন্ত্রীর সফর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন