বিজ্ঞাপন

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ ট্র্যাজেডি: একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার, আশঙ্কাজনক আরও ১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিন সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি আবাসিক ভবন থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাস্থল ঘিরে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এমন বিভীষিকাময় হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিস্তারিত আসছে…

পড়ুন- তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন