বিজ্ঞাপন

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা,ভাঙচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় মূল হামলাকারী, কাজী তানভীরসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মেয়ে কাজী তানজিলা।

লিখিত অভিযোগের সূত্রে জানা যায়,জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কাজী তানভীর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বুধবার বিকেলে ব্যবসায়ী কাজী আব্দুল কালামের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় কাজী আব্দুল কালাম (৪৬) ও তার স্ত্রী পারুল আক্তার (৪০) কে কুপিয়ে জখম করে ফেলে রেখে যান কাজী তানভীর ও তাঁর লোকজন।

পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নয়ন চিকিৎসার জন্য কাজী আব্দুল কালাম ও তাঁর স্ত্রী পারুল আক্তার কে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

হামলার শিকার কাজী আব্দুল কালামের মেয়ে কাজী তানজিলা বলেন,আমার বাবা,মাকে মেরে ফেলার জন্য এই হামলা চালানো হয়।হামলাকারীরা ধারালো অস্ত্রে দিয়ে তাঁর মা বাবাকে কুপিয়ে জখম করে এবং বসত বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় কাজী তানভীর(২৫), কাজী তাহের (৬০) মুক্তি আক্তার (৪৫),কাজী সবুজ, কাজী সায়েম (৪০),কে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন কাজী আব্দুল কালামের মেয়ে কাজী তানজিলা।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ, এইচ,এম সালাউদ্দিন বলেন, এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মাটিরাঙ্গায় ইউপিডিএফের তিন সদস্য আটক: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন