দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শুক্রবার (২৬ জুন, ২০২৬) সকাল ৯টায় ব্যাপক পরিসরে আয়োজিত ‘১০ম বাস্কেটবল ফেস্টিভ্যাল’। সেন্ট ফিলিপস্ অ্যালামনাই ফোরাম-এর উদ্যোগে এই উৎসবের উদ্বোধন করা হয়েছে।
রঙ্গিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১০ম বাস্কেটবল ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মাহবুব আহমেদ, মোঃ আনোয়ারুল কবির, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পন ব্লেস পিউরীফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন-সহ অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
আয়োজক কমিটির আহবায়ক মোঃ মামুনুর রশিদ সরকার ও সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম আরিফ জানান, “খেলাধুলা তৃপ্তি আনে, মোবাইল ফোন বিষণ্নতার দিকে নিয়ে যায়”—এই মূল সুরকে সামনে রেখে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে উৎসাহিত করতে প্রতি বছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একবিংশ শতাব্দীর গতির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের চলার পথকে মসৃণ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
পড়ুন : শিশু জায়হান হত্যার বিচারের দাবিতে পটিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন


