শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করে এবং এর সাথে জড়িত থাকে তাহলে এমন কঠোর ব্যবস্থা নেয়া হবে যে, সারা জীবন মনে রাখবে। এছাড়াও মিথ্যা প্রশ্নপত্র ফাঁসের অপপ্রচারকারীদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রশ্নপত্র ফাঁসের অপপ্রচার চালিয়ে ভাইরাল করে লেখাপড়াকে তারা ধ্বংস করবে, আমরা তা দেখে বসে থাকবো না।
শুক্রবার বিকালে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা রোর্ড এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রী আরো বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিজের সন্তানকে তার প্রতিষ্ঠানে পড়াতে সাহস পান না তিনি প্রতিষ্ঠান প্রধান হওয়ার যোগ্যতা রাখেন না। বিগত দিন ভুলে, এখন থেকে আপনার সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াবেন।
এইচ.এস.সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে বিভিন্ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ, জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রমূখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

