বিজ্ঞাপন

সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) স্থানীয় প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, নিহতের স্বামী সৌদি আরবে কর্মরত। শুক্রবার সকালে নয়ন ও তার শাশুড়ি একসঙ্গে নাস্তা করেন। পরে সকাল ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশের কচুক্ষেতে কচুর লতি তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, তার নাতি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে।

খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে গিয়ে দেখেন, তার পুত্রবধূ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ১১ জন গ্রেফতার, থানা হেফাজতে দুই শিশু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন