আজ আবার গোল করলেন লিওনেল মেসি। আবার করলেন বিশ্বরেকর্ড। এই ম্যাচে গোল করলেই বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়বেন লিওনেল মেসি। সেই কাজটিই করলেন মেসি। বর্তমানে টানা ৬ ম্যাচে গোল করে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে।
জোড়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন লিওনেল মেসি।
ম্যাচের ৫৯ তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামলেন আর্জেন্টিনা অধিনায়ক। আরেক স্কোরার জিওভানি লো সেলসোকে তুলে নিয়ে তার জায়গায় নামানো হয়েছে থিয়াগো আলমাদাকে।
টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল। যে কারণে জর্ডানের বিপক্ষে কার্যত নিয়মরক্ষার ম্যাচে দলে ব্যাপক রদবদল করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসিসহ ৯ পরিবর্তন নিয়েই শুরুর একাদশ সাজান।
আগের দুই ম্যাচে একাই সব গোল করেছিলেন মেসি। আজ সবার আগ্রহ ছিল কে গোল করবেন? প্রথমার্ধেই জোড়া গোল করে সেই প্রশ্নের জবাবটা দিয়েছেন জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ।
ম্যাচের ১৯ মিনিটে লো সেলসো ফ্রি কিক থেকে দারুণ গোল করেছেন। এরপর পেনাল্টি থেকে গোল করেন লাউতারো।
বিরতির পর ব্যবধান কমান জর্ডানের বদলি হিসেবে খেলতে নামা মুসা আর তামারি। ম্যাচের ৫৫ তম মিনিটে দারুণ এক গোল করলেন তিনি।
জিওভান্নি লো সেলসোর পর লাউতারো মার্টিনেজের গোলে দ্বিগুণ লিড পেয়ে বিরতিতে গিয়েছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচটি বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বেঞ্চ পরীক্ষার মিশন হিসেবে নিয়েছেন। দুজন বাদে বদলে ফেলেছেন আগের ম্যাচের পুরো একাদশ। তাদের নিয়েই প্রথমার্ধ পেলেন দুই গোলের লিড।
আগের দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচটি গোলই ছিল লিওনেল মেসির পায়ে। এমনকি তিনি আসরের সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। ফলে মেসিহীন আর্জেন্টিনার হয়ে আজ (রোববার) কে গোল করবেন সেই প্রশ্ন ছিল। দারুণ এক ফ্রি-কিকে লো সেলসো এবং পেনাল্টিতে লাউতারো মার্টিনেজ গোল করে যেন সেই উত্তরটাই দিলেন।


