বিজ্ঞাপন

নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট, ফুল ও একটি করে গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম রানা (ভিপি রানা), খায়রুল আলম গোল্ডেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কলেজের শিক্ষা সম্পন্ন করে কর্মজগতে প্রবেশ করা জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও দায়িত্বশীল আচরণ জরুরি। বিশেষ করে প্রথম বর্ষে মনোযোগী হওয়া ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের দক্ষ করে গড়ে তুলে পরিবার, সমাজ, দেশ, সভ্যতা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি শির্ক্ষাীদের যেকোন সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পড়ুন- বাহরাইন-কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা ইরানের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন