বিজ্ঞাপন

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০তে উন্নীত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াবিদদের কল্যাণে চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমির মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও ২০০ জনকে এই সুবিধার আওতায় এনে মোট সংখ্যা ৫০০তে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এ উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ ফুটবল বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

পরে প্রতিমন্ত্রী একই একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

পড়ুন- ইরানের অস্তিত্ব থাকবে না—ট্রাম্পের হুঁশিয়ারি: ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বড় সংঘাতের আশঙ্কা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন