বিজ্ঞাপন

বড়লেখায় স্বাবলম্বী হওয়ার পথে ৩৩ কিশোরী

মৌলভীবাজারের বড়লেখায় সুবিধাবঞ্চিত কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় ব্র্যাক নতুন নজির স্থাপন করেছে। সম্প্রতি ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’ এবং ‘মাইক্রোফাইনান্স’ শাখার যৌথ উদ্যোগে উপজেলার ৩৩ জন ‘স্বপ্নসারথি’ কিশোরীকে স্বাবলম্বী করার লক্ষ্যে উপকরণ সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

​রোববার সকালে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে এই সহায়তার উপকরণ ও অনুদান তুলে দেওয়া হয়। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক কর্তৃপক্ষ এই কার্যক্রম পরিচালনা করে।

অনুষ্ঠানে ৩২ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে উন্নত জাতের হাঁস-মুরগি এবং একজনকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ও তাদের খামার ব্যবস্থাপনার সুবিধার্থে মোট ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি, সুবিধাবঞ্চিত ২২ জন শিক্ষার্থীকে শিক্ষাজীবন সচল রাখতে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে এই আর্থিক অনুদান সরাসরি সুবিধাভোগীদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়, যা বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে ব্র্যাকের অফিসার অল্লিকা দাশ বলেন, “ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কেবল কিছু সহায়তার নাম নয়, বরং এটি একটি স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অদম্য ইচ্ছাশক্তি থাকলে ছোট উদ্যোগও বড় সাফল্যের রূপ নিতে পারে।”

বিতরণ অনুষ্ঠানে ব্র্যাকের দাবির বিএম আব্দুল সালাম, দাবির এএম মিজান সরদার, প্রগতির এএম বদরুল হক, হিসাব বিভাগের ইসমাইল মিয়া, ডিএম দেলোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার আতিকুর রহমান, সিডি ও দাবি মাসুদ আহমেদ, সিও শামীমা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন- অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন