বিজ্ঞাপন

গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামিম (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার মহসিন হাজির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


নিহত রামিম উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় আলিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবারসহ তারা বর্তমানে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়তপাড়া এলাকায় বসবাস করতেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বন্ধু সিয়ামের সঙ্গে পুকুরপাড়ে খেলতে যায় রামিম। একপর্যায়ে মাছের খাবার দেওয়ার জন্য তৈরি বাঁশের চাটাইয়ের ওপর দাঁড়িয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যায়।


রামিমকে পানিতে পড়তে দেখে তার বন্ধু সিয়াম দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে আনার প্রায় আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছিল।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন