বিজ্ঞাপন

ইউএনও’র বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি, তেঁতুলিয়ায় মানববন্ধন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মানববন্ধন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ইউএনও আফরোজ শাহিন খসরু একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

তাদের দাবি, অভিযোগের বিষয়ে কোনো ধরনের তদন্ত ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় তারা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

পড়ুন- তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন