কক্সবাজার ভ্রমণ, পাঁচ তারকা মানের হোটেলে রুম বুকিং আর ৩ টি বিমান টিকেটের নামে দাবীকৃত ৫০ হাজার টাকা না দেয়ায় একটি অখ্যাত গণমাধ্যমে অপপ্রচার করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। ৩০ জুন দুপুরে কর্মকর্তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় সংবাদ সম্মেলনে দাবি করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও তিনি কথিত এক সাংবাদিকের চাঁদাবাজির শিকার হয়েছেন। তার অভিযোগ, ‘অপরাধ বিচিত্রা’ পরিচয়ে শাহিন নামে এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার ভ্রমণের জন্য তিনটি বিমানের টিকিট এবং পাঁচতারকা হোটেলে তিন রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হলে পরে ৫০ হাজার টাকা চেয়ে বসেন। টাকা না দিলে সংবাদ প্রকাশ করে তাকে হেয় করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ইউএনও। পরে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও একই ধরনের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
ইউএনও বলেন, বিষয়টি গুরুত্ব না দেওয়ার পর ওই ব্যক্তি তার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে এক শতাংশ তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করেন। তিনি দাবি করেন, জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় এবং সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য নিয়মিতভাবে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে প্রকাশ করে থাকেন।
মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের গণমাধ্যম সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন ইউএনও।
এ সময় ইউএনও আরও বলেন,নীতিমালা অনুযায়ি ১% বরাদ্দের টাকা ব্যয় করার ক্ষমতা ইউএনওর নেই। এই বরাদ্দ ব্যয় করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্যার ১% বরাদ্দের প্রকল্প আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে বরাদ্দ ঘোষণা করে দিয়েছেন। এখানে কোন প্রকার অনিয়ম, দুর্নীতি ও আত্মসাতের সুযোগ নেই।
পড়ুন:ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরা স্থাপন
দেখুন:জয়ের পর শহর জুড়ে চলছে ব্রাজিল সমর্থকদের উল্লাস! |
ইমি/


