পিরোজপুর জেলা জজ আদালত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোঃ জাহিদুল ইসলাম মিঠু সভাপতি ও মোঃ জহির উদ্দিন সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৩:৩০ জেলা জজকোর্টের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র রায়।
নির্বাচিত অন্যরা হলেন : সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম।
উল্লেখ থাকে যে, মোট ভোটার সংখ্যা ৮৪ জন হলেও কাস্ট ও বৈধ ভোট সংখ্যা ৮৩ টি। সাতটি পদের জন্য মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পড়ুন:ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরা স্থাপন
দেখুন:জয়ের পর শহর জুড়ে চলছে ব্রাজিল সমর্থকদের উল্লাস! |
ইমি/


