ঢাকার দোহার উপজেলায় তীব্র গরমে পথচারী, চালক ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে লোটাখোলা করম আলীর মোড়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলার উদ্যোগে এ বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
শামীমা রহিম শীলা বলেন তীব্র গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্বর্ণ মোল্লা, বিথি আক্তার, ঈশিতা, ফারজানা, মিতু আক্তার, শিউলি, সুলতানা ও খাদিজা আক্তারসহ আরও অনেকে।


