বিজ্ঞাপন

বন্দরে বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম, জনতার হাতে আটক ডিস সুজন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় টাকা লেনদেনে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ডিস সুজনকে আটক করে রাখে। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দর থানাধীন মদনগঞ্জ বটতলা ওয়েল ফেয়ার ক্লাব মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিকাশ এজেন্ট অন্তর খান (৩৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডিস সুজন বিকাশে টাকা লেনদেনের জন্য অন্তর খানের দোকানে আসেন। এ সময় তাকে কয়েক মিনিট অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে অন্তর খানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি পাশের একটি সেলুন থেকে ধারালো কাঁচি এনে অন্তর খানকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর অন্তর খানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ডিস সুজনকে আটক করে রাখে। পরে খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকা অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে স্থানীয়দের সহায়তায় আহত অন্তর খানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানিয়েছে, এব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছিল, আসামীকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন