বিজ্ঞাপন

হাইকোর্টের নির্দেশনায় চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামানের দায়িত্ব পুনর্বহাল

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদিউজ্জামান (বদি) হাইকোর্টের নির্দেশনা ও স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তে পুনরায় চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব ফিরে পেয়েছেন।

জানা গেছে, একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় পাঁচ মাস কারাগারে থাকায় তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ মো. ময়নুল ইসলামের ওপর চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। জামিনে মুক্তির পর বদিউজ্জামান দায়িত্ব পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন।

পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ উপজেলা প্রশাসনের প্রতিবেদন ও আদালতের নির্দেশনা পর্যালোচনা করে চেয়ারম্যান মোঃ বদিউজ্জামানকে পুনরায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রদান করে এবং প্যানেল চেয়ারম্যানের ওপর অর্পিত দায়িত্ব প্রত্যাহার করা হয়।

চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং আইন মেনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চান।

সাবেক দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম জানান, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী তিনি চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং বর্তমানে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, আগের চেয়ারম্যান হাইকোর্টে পিটিশন দায়ের করে বৈধতা নিয়ে এসেছে। এখন পরিষদে বসলে স্থানীয় ভাবে আইন শৃঙ্খলার অবনতি হবে কিনা তা ঠিক করবেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : ভুয়া মেডিক্যাল ছুটির নামে ইতালিতে সহকারী শিক্ষিকা নাসিমা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন