বিজ্ঞাপন

পাটক্ষেতে নিয়ে প্রেমিকাকে ধর্ষন চেষ্টা, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ডিএমখালি এলাকার হক পুর গ্রামে গত শুক্রবার ( ২৬ জুন ২০২৬)বিয়ের প্রলোভনে প্রেমিকাকে পাটক্ষেতে ধর্ষনের চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালেন প্রেমিক রিপন মোল্যা(২৩)। এসময় ওই প্রেমিক প্রেমিকার মোবাইলফোন নিয়েই পালান।এঘটনার পর ওই প্রেমিকা সাবিকুর নাহার প্রেমিক রিপন মোল্যার বাড়ি আরশিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হাজি কান্দিতে আজ ৩ দিন যাবত বিয়ের দাবিতে অনশন করছেন। রিপন আরশিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হাজি কান্দির বাসিন্দা ইমান হোসেন মোল্যার ছেলে।


সরেজমিনে গিয়ে জানা যায়, রিপন মোল্যা ঢাকায় প্রেসের কোম্পানিতে চাকুরি করেন। ১ বছর ধরে রিপনের চাচাতো বোনের সাথে সাবিকুর নাহার তাদের বাড়িতে আসা যাওয়া করত। সেই সুবাদে রিপনের চাচাতো বোনের মাধ্যমে তাদের দুজনের প্রেমের সম্পর্ক হয়। এরপর গত পরশু ঢাকা থেকে ছুটি এসে রিপন সাবিকুর নাহারকে ফোন করে ঢেকে আনে এবং ঘুরতে নিয়ে যায়। শুক্রবার বিকালে আবারও ঘুরার ছলে তাকে ঢেকে আনে। তার চাচাত বোন ও এক অটো চালকের সাথে প্রেম করে। সেই অটো দিয়েই হকপুর বাজারের দিকে ঘুরতে যায় তারা চারজন। একটা সময় সাবিকুর নাহারকে তার প্রেমিক রিপন আলাদা করে হাটতে হাটতে একটি পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে ওরনা মাটিতে বিছিয়ে একে ওপরকে জড়িয়ে ধরে। এসময় ওই এলাকার এক মৎস্য খামার ব্যবসায়ী সোবাহান হোসেন তাদের দেখে ফেলে। পরে প্রেমিক রিপন মোল্যা প্রেমিকার মোবাইলসহ দৌঁড়ে পালিয়ে যায়।পরে স্থানিয়রা ভীড় হলে ওই মেয়েকে নিয়ে প্রেমিক রিপনের বাড়িতে রেখে আসেন। এসময় তাজগীর সরদাররা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় প্রেমিকার বাবা আফজাল সরদার সখিপুর থানার মামলা করতে গেলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসা করে দেয়ার আশ্বাস দেয়। কিন্তু এখন ৪ দিন পেরোলেও কেউ বিচার করছেন না। ওল্টো ভয় দেখানোর চেষ্টা করছেন প্রেমিকার পরিবারকে। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে সুষ্ঠু সমাধানের উপয় নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

প্রেমিকা সাবিকুর নাহারের মা বলেন, আমার মেয়ের মানসম্মান সব শেষ করেছে রিপন। ওরে রিপন বিয়ে না করলে আমি আইনের আওতায় যাব। কিন্তু আমাদের স্থানীয় প্রভাবশালীরা ভয়ভীতি দেখায়।

প্রেমিক ছেলের বাবা ইমান মোল্যা বলেন, মেয়েকে আমার বাড়িতে রাখছি। তবে মেয়ে যদি প্রমান দিতে পারে তাহলে আমার ছেলের সাথে কিছু হয়েছে তাহলে বিয়ে মেনে নিব। বিএনপি নেতা আবজাল বালা এ দরবার করবে।

তবে বিএনপি নেতা আবজাল বালা এবিষয় কোন দরবার তিনি করবেন না বলেছেন।কারন মেয়ে এখনো বিয়ের উপযুক্ত হয়নি।

তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : হাত বেঁধে ১১ বছরের শিক্ষার্থীকে নির্যাতন: চিকিৎসা খরচেই সীমাবদ্ধ বিচার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন