বিজ্ঞাপন

জুলাইয়ের কর্মসূচি : কোটাবিরোধী আন্দোলন থেকে সরকার পতন

জুলাই গণ-অভ্যুত্থানের মাস শুরু আজ বুধবার। ২০২৪ সালের এ মাসেই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

জুলাইয়ের শেষার্ধে প্রতিদিনই ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে। ৩ আগস্ট এই বার্তা ছড়িয়ে পড়ে যে সেনাবাহিনী ছাত্র-জনতার ওপর গুলি চালাবে না। ৪ আগস্ট রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তারা আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। মিরপুর ও মহাখালী ডিওএইচএসে সেখানকার নিয়ম লঙ্ঘন করে সাবেক সেনা কর্মকর্তাদের সন্তানরা সরকার পতনের দাবিতে মিছিল করেন।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই সব ঘটনা আন্দোলনের তীব্রতা বাড়ায়। বিশেষ করে সেনাবাহিনীর ৩ আগস্টের সিদ্ধান্ত শেখ হাসিনার পতন অনিবার্য করে তোলে।

৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। আজ থেকে নানা কর্মসূচি পালনের মাধ্যমে শহীদ এবং অসংখ্য আহত ছাত্র-জনতাকে দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ছাত্রদলের কর্মসূচি: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাইয়ের প্রথম প্রহরে (৩০ জুন দিবাগত মধ্য রাতে) কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। সেখানে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং শ্রদ্ধা নিবেদন করা হবে।

জামায়াতের মাসব্যাপী কর্মসূচি: এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এনসিপির ‘জুলাই জাগরণ’: ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানায়, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ২ থেকে ৮ জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াললিখন ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : জুয়া প্রতিরোধ নিয়ে নতুন আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন