বিজ্ঞাপন

কালিয়াকৈরে স্বাস্থ্য খাতে বড় উন্নয়ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের জন্য একটি আধুনিক সেমি অটো অ্যানালাইজার (Semi Auto Analyzer) মেশিন হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বুধবার (১ জুলাই) সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, কালিয়াকৈর পৌরসভার সচিব জাহিদুল ইসলাম, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

সভায় জানানো হয়, ৪১টি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে সেমি অটো অ্যানালাইজার মেশিন সংযোজনের ফলে বিভিন্ন রোগের পরীক্ষার ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, উপজেলা হাসপাতালে আধুনিক যন্ত্র সংযোজনের মাধ্যমে কালিয়াকৈরের মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন বলেন, সেমি অটো অ্যানালাইজার মেশিন চালু হওয়ায় অনেক পরীক্ষার জন্য রোগীদের আর বাইরে যেতে হবে না। এতে সময় ও চিকিৎসা ব্যয় উভয়ই কমবে এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন বলেন, নতুন স্বাস্থ্যসামগ্রী পাওয়ায় কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

সভা শেষে প্রধান অতিথি মো. মজিবুর রহমান উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিকের জন্য স্বাস্থ্যসামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের জন্য সেমি অটো অ্যানালাইজার মেশিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে কালিয়াকৈরে স্বাস্থ্যসেবা আরও আধুনিক, দ্রুত, নির্ভুল ও জনবান্ধব হবে।

পড়ুন:রাঙ্গাবালীতে মাদ্রাসা ভবন নির্মাণ তদারকি ছাড়াই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ

দেখুন:১ জুলাই ২০২৪: যে আন্দোলন বদলে দিলো বাংলাদেশের রাজনীতির গতিপথ! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন