বিজ্ঞাপন

নওগাঁয় অসহায়-দরিদ্র নারীরা পেলেন সেলাই মেশিন

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় অসহায় ও দরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে সেলাই মিশেন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতারসহ প্রমুখ। পরে প্রধান অতিথি ২১জন অসহায় ও দরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তোলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে। তিনি সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান।

পড়ুন :দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটির বৈঠক আজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন