বিজ্ঞাপন

মেহেরপুরে ৪৫ লাখ টাকার ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ডেক্সামেথাসন ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে ৪৭ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন


বিজিবি জানায়, কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ও ওষুধের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৬৯ হাজার টাকা।


বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পড়ুন : জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন