বিজ্ঞাপন

দোহারে রাস্তা দখল করে যানজট সৃষ্টি: ৫ ব্যবসায়ীকে জরিমানা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারে অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে উপজেলার মেঘুলা বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মো. মাইদুল ইসলাম।

অভিযানকালে দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী দোকানের পণ্য ও মালামাল সড়কের ওপর রেখে ব্যবসা পরিচালনা করায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল| এতে বাজার এলাকায় দীর্ঘ যানজটের পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলেও দুর্ভোগ তৈরি হয়।


এসব অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে সড়ক দখল না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহসহ পুলিশের সদস্যবৃন্দ।

পড়ুন : ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন