বিজ্ঞাপন

দিনাজপুরে ৮ জেলার ২১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৬৬৫টি কলেজের মোট ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩০৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলাভিত্তিকভাবে সবচেয়ে বেশি ২৪ হাজার ২৪ জন পরীক্ষার্থী রংপুর জেলায় এবং সবচেয়ে কম ৭ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী লালমনিরহাট জেলায়।

পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখতে প্রতিটি কেন্দ্রে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হন। অভিভাবকদের উপস্থিতি থাকলেও কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ ছিল শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও স্বাভাবিক।

পড়ুন : প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন