বিজ্ঞাপন

খুদে শিক্ষার্থীদের ফুটবল উন্মাদনা: নেত্রকোনায় গোলশূন্য ড্রয়ের পর চ্যাম্পিয়ন ব্রাজিল

নেত্রকোনার সানফ্লাওয়ার একাডেমির উদ্যোগে প্রাথমিক স্তরের খুদে শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলকে টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাজিল দল।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠের লড়াইয়ে হলুদ-সবুজ জার্সিতে ব্রাজিল এবং আকাশী-সাদা জার্সিতে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামে খুদে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে উভয় দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় ভাগ্যনির্ধারক টাইব্রেকারে। সেখানে তীব্র স্নায়ুযুদ্ধে জয়ী হয় খুদে সেলেসাওরা।

খেলা শেষে একাডেমি প্রাঙ্গণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সানফ্লাওয়ার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. জহিরুল ইসলাম খান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খুদে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন আয়োজন শিশুদের মাঝে সুপ্ত প্রতিভা বিকাশে দারুণ ভূমিকা রাখবে। খেলা দেখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।

পড়ুন:দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, নেত্রকোনায় ৩ দিনব্যাপী কর্মসূচি

দেখুন:যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ? দুই পরাশক্তির সং/ঘাত আসন্ন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন