দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রথম দিন ১৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ২.১৩ শতাংশ। এছাড়া ঠাকুরগাঁয়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা প্রফেসর মোঃ বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার মধ্যে ৮৯ হাজার ৯৮ পরীক্ষার্থী উপস্থিত ছিল। আর অনুপস্থিত ছিল ১৯৩৭ পরীক্ষার্থী। ওই দিনের পরীক্ষায় ঠাকুরগাঁয়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছিল রংপুর ৩৭৯ জন, গাইবান্ধায় ৩২৪ জন, নীলফামারীতে ২৩২ জন কুড়িগ্রামে ২০৪ জন, লালমনিরহাটে ১৩৪ জন, দিনাজপুরে ৩৬৬ জন, ঠাকুরগাঁয়ে ১৬০ জন ও পঞ্চগড়ে ১২৮ জন।
এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পড়ুন : সারাদেশের ন্যায় ভার্চুয়ালি রাজশাহীতেও‘নজরুল বর্ষ’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


