বিজ্ঞাপন

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে জাকিয়া খান চন্দনার একক প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় উদ্বোধন হতে যাচ্ছে পরাবাস্তববাদী শিল্পী জাকিয়া খান চন্দনার তৃতীয় একক প্রদর্শনী ‘রিয়েলিটি অফ দ্য সাবকনশাস মাইন্ড’। প্রদর্শনীটি উদ্বোধন হবে ৩ জুলাই শুক্রবার, সন্ধ্যা ৬টায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ।

এই প্রদর্শনীতে শিল্পী জাকিয়া খান চন্দনার সাম্প্রতিক সৃষ্টিকর্ম উপস্থাপিত হবে, যা দর্শকদের নিয়ে যাবে এক স্বপ্নময় ও রহস্যঘেরা জগতে, যেখানে চেতনা ও অবচেতনের মিলনে নির্মিত হয়েছে এক অনন্য দৃশ্যভাষা। প্রকৃতি, মানব অবয়ব, খণ্ডিত ভূদৃশ্য এবং প্রতীকী উপাদানের সমন্বয়ে তাঁর চিত্রকর্ম গভীর দার্শনিক ভাবনার জন্ম দেবে।

বিজ্ঞাপন

জাকিয়া খান চন্দনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে তিনি বার্জার ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন এবং ২০০০ সালে পরীক্ষামূলক শিল্পকর্মের জন্য বিভাগীয় পুরস্কার অর্জন করেন। ২০০২ সালে জয়নুল গ্যালারিতে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই বছরে তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত (সাউথওয়েস্ট এশিয়ান ইয়ুথ ইনভিটেশন প্রোগ্রাম) – এ নির্বাচিত হন, যা তাঁকে আন্তর্জাতিক শিল্প অঙ্গনে অংশগ্রহণের সুযোগ করে দেয়। এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রদর্শনী, এশীয় শিল্পপ্রদর্শনী, কর্মশালা এবং শিল্প-আয়োজনে অংশগ্রহণ করেছেন।

অ্যাক্রিলিক মাধ্যমে ক্যানভাসে সৃষ্ট তাঁর কাজগুলোতে বাদামি, ওকার, কমলা, অফ-হোয়াইট, কালো ও নীলের সংযত ব্যবহার এক বিশেষ আবহ তৈরি করেছে। বাস্তবের উপাদানকে অবাস্তবের আবেশে রূপান্তরের মাধ্যমে শিল্পী দর্শককে নিয়ে যান এক নান্দনিক ও চিন্তাশীল অভিজ্ঞতার দিকে।

শিল্পসমালোচক জাহিদ মোস্তফা তাঁর মূল্যায়নে উল্লেখ করেছেন, জাকিয়া খান চন্দনার শিল্পকর্ম পরাবাস্তব কল্পনার মাধ্যমে প্রকৃতি, অস্তিত্ব এবং রূপান্তরের এক স্বতন্ত্র ব্যাখ্যা উপস্থাপন করে। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় একটি তাৎপর্যপূর্ণ সংযোজন।


প্রদর্শনীর তথ্য :
উদ্বোধন: শুক্রবার, ৩ জুলাই ২০২৬ | সন্ধ্যা ৬টা
প্রদর্শনীর সময়কাল: ৩ জুলাই থেকে ৮ জুলাই ২০২৬
পরিদর্শনের সময়: প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা
স্থান: লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
২৬, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা

পড়ুন : সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন