বিজ্ঞাপন

বড়লেখায় সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মুক্তিযোদ্ধাদের সহায়তা

​মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তঘেঁষা শাহবাজপুর পাল্লাতল বনশ্রী আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৬৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির হোসেন।

​বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।

​অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নছিব আলী, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুজিবুর রাজা চৌধুরী, ইকবাল হোসেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উদ্দিন এবং উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিল আহমদসহ অন্যান্যরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত এলাকার মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবে এই সড়ক উন্নয়ন কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে তাদের হাতে হুইল চেয়ার ও আর্থিক অনুদান তুলে দিতে পেরে বর্তমান সরকার ও প্রশাসন গর্বিত।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে আবারো ধস, আতঙ্কে স্থানীয়রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন