বিজ্ঞাপন

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় মাদক ‘স্ক্যাপ’ উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে মসদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় পুলিশ নুরুল ইসলাম (২৫) ও খাদিজা বেগম (৫০) নামে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (০৩ জুলাই) সকালে উপজেলার ধোপাখালী বাজারে মাদক বিরোধী এ অভিযান চালায় পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে ও খাদিজা বেগম একই পাড়ার আলেকের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৮ টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার ধোপাখালী বাজারে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ (ফেন্সিডিল) জব্দ করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা নির্মূলে জীবননগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: সোনার দামে বড় লাফ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন