বিজ্ঞাপন

রাজবাড়ীতে শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক কর্মশালা

রাজবাড়ীর গোয়ালন্দে শোষনের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে একর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্টার জেনারেল কার্যালয়ের (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রাজবাড়ীর উপ- পরিচালক কল্যাণ চৌধুরী,স্থানীয় সরকার ও (ট্রেনিং ও মনিটরিং) বিভাগের সহকারী রেজিষ্টার জেনারেল সামিউল ইসলাম রাহাদ,স্থানীয় সরকার ও সহকারী রেজিষ্টার (প্রশাসন ও অর্থ) বিভাগের মো: আখতার জামিল, দি ফ্রিডম ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্ট্রেটিভ খালেদা আকতার প্রমুখ।

প্রধান অতিথি ও (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন আমরা ভবিষ্যতে পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্মনিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জিত হলে আমরা সফল হতে পারবো।

পড়ুন: সোনার দামে বড় লাফ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন