ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারীতে দুঃস্থ, অসহায় এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন।
শনিবার [৩ জুলাই) বিভিন্ন স্থানে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় দক্ষিণ পাহাড়তলী,জালালাবাদ ও ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের সেবক হিসেবে বিপদ-আপদে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, সরকার শুধু ত্রাণ বিতরণেই নয়, মানুষের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতেও কাজ করছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী


