বিজ্ঞাপন

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সরকারের চলমান প্রোগ্রামের অংশ হিসাবে জয়পুরহাটের জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জয়পুরহাটের আক্কেলপুরের জামালগঞ্জ কলেজে উপজেলা প্রশাসন এর আয়োজনে জামালগঞ্জ কলেজ জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

বিজ্ঞাপন

এ সময় আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ আকলিমা খানম জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রানা কুমার সরকার আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা প্রমুখ। 

অনুষ্ঠানে দুই হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

পড়ুন : আগস্টজুড়ে অনলাইনে নেওয়া হবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন