আগামী ১৯ জুলাই অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে প্রথমবারের মতো লন্ডনে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। তাদের সঙ্গে মঞ্চে গান পরিবেশন করবেন জেফার, মুযা এবং বাপ্পী।
লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিতব্য এ কনসার্ট উপস্থাপনা করবেন সামা মেহজাবিন রিনতি ও রাফসান সাবাব। অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ব্যারিস্টার নিশাত খুশবু।
রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইমরান চৌধুরী। তিনি জানান, কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রবাসী বাঙালিদের জন্য এটি একটি স্মরণীয় আয়োজন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, কনসার্ট শেষে দর্শকদের জন্য ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল একসঙ্গে উপভোগ করার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিব, ফাহাদ হোসাইন, তানজিনা, সাবাবা, মারজান, রিকা এবং অন্যান্য স্পন্সর প্রতিনিধিরা।
অনুষ্ঠানের টিকিট অনলাইনের পাশাপাশি আপটন পার্কের নিশাস ক্যাফে, হোয়াইটচ্যাপেলের ক্যাফে কর্নার এবং ম্যানর পার্কের মাম ক্যাফে থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে—
প্রিমিয়াম: ৩০ পাউন্ড
নরমাল: ২৫ পাউন্ড
ভিআইপি: ৮০ পাউন্ড
এ ছাড়া বিশেষ প্রমো কোড ব্যবহার করলে টিকিটের মূল্যে ছাড়ের সুযোগ থাকছে।
পড়ুন: জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
আর/


