বিজ্ঞাপন

কালিয়াকৈর-ধামরাই সড়কে সওজের উচ্ছেদ অভিযান, ১২টি অবৈধ দোকান অপসারণ

গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কলেজ রোড এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে দখলদারের ১২টি অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে এক্সকাভেটর (ভেকু) দিয়ে দোকান, টিনশেড ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

সওজের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতাভুক্ত সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে নোটিশ দেওয়ার পরও স্থাপনা অপসারণ না করায় আইনানুগভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সওজ জানায়, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন