সিরাজগঞ্জের ইকোনমিক জোন, বিসিক শিল্পপার্কসহ ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সভাপতিত্বে সিরাজগঞ্জের তাঁতের উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা, কম্বল, মৃৎ শিল্প, শীতল পাটি, চরের উৎপাদিত বাদাম, মরিচ, ভুট্টা সিরাজগঞ্জের ইকোনমিক জোন, বিসিক শিল্পপার্কসহ ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে চেম্বারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র প্রতিনিধি দল সিরাজগঞ্জের উন্নয়নে ব্যবসা বানিজ্যের সমস্যা সম্ভাবনার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এডিবির কান্টিইকোনমিস্ট মিঃ চন্দন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (এডিবির অর্থনৈতিক বিভাগ) এসএম জাকারিয়া, যুগ্ম সচিব (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এডিবি) মোস্তফা মোর্শেদ, বাংলাদেশ অর্থনীতিক বিনিয়োগ বোর্ড (বিইডা) পরিচালক সিরাজুল ইসলাম খান, এ্যাসেস্টেন্টনাসিয়া চৌধুরী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের সেখ প্রমুখ।
পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন
দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে
ইমি/


