বিজ্ঞাপন

আড়াইফুট উচ্চতার ভিক্ষুক শফিকুলের পাশে ত্রিশালে ইউএনও

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর মানবিকতায় আড়াই ফুট উচ্চতা চার সন্তানের জনক হত দরিদ্র বিক্ষোভ শফিকুল ইসলাম (৫৫)কে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসা চালানোর জন্য সামগ্রী তুলে দিলেন।

ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের শফিকুল দীর্ঘদিন ধরে ঢাকা শহরে ভিক্ষা করে জীবন-জীবিকা চালিয়ে আসছিলেন। বর্তমানে বয়স ও শরীর তেমন ভাল না থাকায় আর ভিক্ষা করতে পারছেন না। শারীরিক অসুস্থতা নিয়ে ফিরে আসেন স্ত্রী চার সন্তান নিয়ে গ্রামের বাড়িতে।

বিষয়টি দৃষ্টি গোচর হয় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর। তিনি রোববার দুপুরে শফিুল ইসলামকে ডেকে নিয়ে আসেন তার কার্যালয়ে। তিনি শফিকুল ইসলামকে স্বাবলম্বী হওয়ার জন্য তার হাতে তুলে দেন চায়ের দোকান চালানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী। এ সব সামগ্রী পেয়ে আবেক আপ্লুত হয়ে পড়েন শফিকুল ইসলাম ও তার স্ত্রী। শফিকুল ইসলাম জানান, তার স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, মানবিক দিক বিবেচনা করে শফিকুল ইসলামকে চায়ের দোকানের সামগ্রী প্রদান করা হয়েছে, যাতে সে পরিবার নিয়ে খেয়ে থাকতে পারে। তার পরিবারের সদস্যদের লেখা পড়ার দায়িত্ব নিলেন ইউএনও । ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন অসহায় হত দরিদ্রদের পাশে বিত্তবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ।ইউএনওর এ মানবিকতা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাভারে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক পাঁচজন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন