বিজ্ঞাপন

বিদ্যুৎ চুরি করে অটোরিকশা চার্জিং, ডিএমপি-ডিপিডিসির যৌথ অভিযান

রাজধানীর তেজগাঁও এলাকায় বিদ্যুৎ চুরি করে গড়ে ওঠা একাধিক অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে যৌথ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

বিজ্ঞাপন

গতকাল রোববার রাতে পরিচালিত অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় সেই সাথে জব্দ করা হয় বৈদ্যুতিক সরঞ্জামসহ কয়েকটি অবৈধ অটোরিকশা।

অভিযানে দেখা যায়, রাস্তার ধারে গাছের সঙ্গে সার্কিট ব্রেকার বসিয়ে এবং অবৈধভাবে বৈদ্যুতিক মিটার সংযুক্ত করে ফুটপাত দখল করে অটোরিকশা চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এসব সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছিল।

ডিপিডিসির উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সংঘবদ্ধ একটি চক্রের কারণে বারবার অভিযান পরিচালনা করেও অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এর আগেও একাধিকবার অভিযান চালানো হলেও কিছুদিন পর একইভাবে আবারও অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে ওঠে। তিনি জানান, বিদ্যুৎ আইনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ চুরির সঙ্গে সম্পৃক্ত সব ধরনের সরঞ্জাম এবং অবৈধ অটোরিকশা জব্দ করা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যৌথ অভিযানে কাউকে আটক করা না গেলেও ডিএমপি জানিয়েছে, বিদ্যুৎ চুরি ও অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন