বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উদয়নগর সীমান্তের ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল প্রায় ৯টা ২০ মিনিটে উদয়নগর বিওপির একটি টহল দল ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পড়ুন : বিদ্যুৎ চুরি করে অটোরিকশা চার্জিং, ডিএমপি-ডিপিডিসির যৌথ অভিযান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন