গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ২৫ লাখ টাকার ঋণের চেক এবং ৪০০টি গাছের চারা বিতরণের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পল্লী উন্নয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে গাছের চারা ও খাবার বিতরণের সময় সদস্যদের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা ও হট্টগোলের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, নির্ধারিতভাবে বিতরণ শুরুর আগেই কিছু সদস্য গাছের চারা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনেক উপকারভোগী ক্ষোভ প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিতরণ কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করেন।
পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইমি


