বিজ্ঞাপন

ব্রাজিলের স্বপ্নভঙ্গ,ব্যাথার চোটে সমর্থকের হার্ট অ্যাটাক

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি নিজ বাড়িতে বন্ধু ও স্থানীয় সমর্থকদের সঙ্গে উপভোগ করছিলেন আলমগীর হোসেন। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলা শেষে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আলমগীর হোসেন শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, “যেকোনো পরিস্থিতিতে যেন কেউ অতিরিক্ত উত্তেজিত না হন, সে বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা আবেগ অনেক সময় হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সবাইকে সংযত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

এদিকে, আলমগীর হোসেন হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তার খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও ব্রাজিল সমর্থকরা। প্রিয় দলের বিশ্বকাপ থেকে বিদায়ের পর এক সমর্থকের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন