বিজ্ঞাপন

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের শাহ নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ শাহ (৩০)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে তিনি ও তার ছেলে ফরহাদ শাহ দোকানঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় দোকানঘরের টিন পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারের সংস্পর্শে চলে যায়। এতে নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করার চেষ্টা করেন নুরুল আমিনের স্ত্রী ফাতেমা আক্তার। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

‎পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‎একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে অনন্তপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : হবিগঞ্জে সিয়াম হত্যা মামলার আসামী চাঁদপুরে গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন