টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
পড়ুন: শোকযাত্রায় লাখো মানুষের ঢল, কোমে নেওয়া হলো খামেনির মরদেহ
আর/


