বিজ্ঞাপন

‘স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ করেছে কমিশন, অক্টোবর থেকে ভোটগ্রহণ’

স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং পরবর্তী এক বছরের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্রিফিংয়ে জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, এ বিষয়ে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের একটি তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করা হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এসব বক্তব্য সব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে অপরাধের আওতায় আনা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন