বিজ্ঞাপন

মেহেরপুর সীমান্তে ৩০ লাখ টাকার চকলেট বাজি ও ভারতীয় ট্যাবলেট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা মূল্যের মালিকবিহীন ভারতীয় চকলেট বাজি ও বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি জানায়, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালাই পোড়া মাঠে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:ধনু নদী গিলে খাচ্ছে বালু খেকোরা: রাজস্ব হারাচ্ছে সরকার, আতঙ্কে স্থানীয়রা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন