বিজ্ঞাপন

থাইল্যান্ডে ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম, কালিয়াকৈরে শিক্ষার্থী তাজকে সংবর্ধনা

থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬-এ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী সামিনা নূর তাজ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 

তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুনের কন্যা। বর্তমানে তারা পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালে নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকেই তাজ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকায় প্রথম বাছাই পর্ব এবং ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্বে দ্বিতীয় স্থান অর্জনের পর ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে তাজ তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন বলেন, “তাজ শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, সারা দেশের গর্ব। তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সব ব্যয় প্রতিষ্ঠান বহন করবে।”

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

পড়ুন:মেহেরপুর সীমান্তে ৩০ লাখ টাকার চকলেট বাজি ও ভারতীয় ট্যাবলেট উদ্ধার

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন