কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ফাইট আনটিল লাইট (ফুল)-এর উদ্যোগে কুড়িগ্রামে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫
এ বছর জেলার ৫টি উপজেলার ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোতলেবুর রহমান শফি খান এবং কুড়িগ্রাম সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রধান ফিরুজুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের শিক্ষাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
পড়ুন : সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
সা/


