বিজ্ঞাপন

ভাড়া বাসায় গোপন আস্তানা, সিরাজগঞ্জে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

সিরাজগঞ্জে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় গোপন আস্তানা গড়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ১১ সদস্যের একটি নারী চক্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশর একটি দল পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা (৩৫), আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা (২৪), আনিলের মেয়ে পারভীন (৩০), মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৫), হারুন মিয়ার মেয়ে রজিনা আক্তার সায়দা (৩০), আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন (৩৫), ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না (৩০), মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা (২০) এবং ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী (২০)।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের পর আজ বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা দীর্ঘদিন ধরে কোথায় কোথায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ফুল শিক্ষাবৃত্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন