বিজ্ঞাপন

সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার

‎​সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ (৫০) এক আবাসিক ছাত্র ইমনকে (১৫) বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গত ৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী ভিকটিমের পিতা আব্দুল মজিদ। মামলা নং ৩/১১৮।

‎​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে শরীর ম্যাসেজ করানোর বাহানায় হাফিজি শাখার ওই আবাসিক ছাত্র ইমনকে নিজের রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন প্রিন্সিপাল শিব্বির আহমদ। লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে রাখলেও, গত ৪ জুলাই সকালে আসামি পুনরায় ওই ছাত্রকে ডেকে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের ছোট ভাই (৯) রুমে প্রবেশ করলে আসামি তাকে ছেড়ে দেয়। পরে ভিকটিম কৌশলে বের হয়ে মোবাইল ফোনে তার পিতাকে বিষয়টি জানালে, পিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুলিশে খবর দেন।

জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করে। এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রিন্সিপালের শিব্বির আহমদের দৃষ্টান্তমূলক দাবিতে শুক্রবার বাদ জুমা পশ্চিম দর্শা কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন ডেকেছেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন