বিজ্ঞাপন

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: ডা. শফিকুর রহমান

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে। আর এই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও শরিক ছিল।

আজ বুধবার (৮ জুলাই) ১১ দলের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর কাকরাইলে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা নির্বাচন চেয়েছি। তবে নির্বাচনের নামের ষড়যন্ত্র চাইনি। ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার, যার পরিচয় ছিল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। নিজেরাই তারা শিকার করেছেন।

তবে নির্বাচনের ফলাফল মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দিব না বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে।

তিনি বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদ মেনে নিবো না। জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণ ছাড় দিবো না।

বিজ্ঞাপন

পড়ুন : সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন